টাকার অভাবে অপারেশন করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের আখতারী বেগম: সহায়তার আবেদন
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ছোটকলোনী বস্তিতে বসবাস করেন আখতারী বেগম ওরফে কালঠি। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত তিন মাস ধরে পেটের টিউমারে ভুগছেন। বাবা-মা অনেক আগেই মারা গেছেন, স্বামীকেও হারিয়েছেন প্রায় ১৭ বছর আগে। একমাত্র ছেলে সবুজ হোসেনকে নিয়ে ছোট একটি ঘরে তার বেঁচে থাকা।
সবুজ কোনো স্থায়ী কাজ করেন না। দিনমজুরের মতো যেটুকু আয় হয়, তা দিয়েই চলে মা-ছেলের সংসার। এলাকাবাসীর সহযোগিতায় আখতারীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অপারেশন না করলে তার অবস্থা আরও খারাপ হবে। কিন্তু অপারেশনের খরচ সবমিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব।
চিকিৎসা বন্ধ থাকায় আখতারী বেগম এখন শুয়ে শুয়ে কাঁদেন এবং অসহ্য যন্ত্রণায় কাতরান। চিকিৎসা না হলে তার জীবন সংকটাপন্ন হয়ে উঠবে। এ অবস্থায় তার সন্তান ও এলাকাবাসী সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
আখতারী বেগমকে সাহায্য পাঠাতে: ০১৭০৭৪৬৫২৮৯ (পার্সোনাল বিকাশ)।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’