ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লাকসামে লুটপাট-সহিংসতার জুলুম নির্যাতনের বিপক্ষে ছাত্রদলের প্রতিবাদ মিছিল


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১-৭-২০২৫ বিকাল ৭:৫৮

শিক্ষা, ঐক্য, প্রগতি - ছাত্রদলের এই স্লোগানকে ধারণ করে প্রতিনিয়ত কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় সোমবার (৩০জুন) কুমিল্লা লাকসাম উপজেলার ২নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নে লাকসাম মনোহরগঞ্জ কুমিল্লা -৯ আসনের জননেতা আবুল কালাম এর নির্দেশনায় প্রতিবাদ মিছিলটি আয়োজন করা হয়।

প্রতিবাদকারীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেসেজ যে ছাত্রদল কখনো অন্যায়, লুটপাট, জুলুম, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডে কেউ যেনো লিপ্ত না হয়। এ ধরনের রাজনীতি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে এবং সাধারণ জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হোক। 
আমরা এই ইউনিয়নের ছাত্রদল সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। 

উক্ত প্রতিবাদ মিছিলে প্রতিনিধিত্ব করেন ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন নয়ন ও সদস্য মোঃ জাহিদুল ইসলাম রবিন। 
এই সময় আরও উপস্থিত ছিলেন ফাহিম চৌধুরী,জাহিদ বনিক,জাহিদুল ইসলাম সুজন,রাকিব আহমেদ প্রমুখ। 

এই সময়  আয়োজিত প্রতিবাদ মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী , সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি