কুমিল্লায় এক্সপার্ট আইটি পার্কের তিন বছর পূর্তি: ডিজিটাল অগ্রযাত্রার এক সফল অধ্যায়
কুমিল্লায় নানা আয়োজনের মধ্যে দিয়ে এক্সপার্ট আইটি পার্কের তিন বছর ফূর্তি উদযাপন করা হয়েছে । কুমিল্লা নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত দেশের তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন ও সেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য প্রতিষ্ঠান "এক্সপার্ট আইটি পার্ক"।
যা পা পা করে গড়ে আজ উদযাপন করছে তার প্রতিষ্ঠার ৩ বছর পূর্তি। ২০২২ সালের এই দিনে যাত্রা শুরু করা এক্সপার্ট আইটি পার্ক বর্তমানে দেশের আইটি খাতে একটি সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
গত তিন বছরে প্রতিষ্ঠানটি শতাধিক সফল আইটি প্রকল্প সম্পন্ন করেছে এবং দেশের হাজার হাজার তরুণকে প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। ওয়েব ডেভেলপমেন্ট,ডিজিটাল মার্কেটিং, এবং ক্লাউড সার্ভিসসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সেবার পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে।
তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপার্ট আইটি পার্কের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বলেন, “তিন বছর আগে আমরা যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, আজ তা বাস্তবের পথে অনেক দূর এগিয়েছে। আমাদের লক্ষ্য শুধু প্রযুক্তি সেবা প্রদান নয়, বরং তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলা।
মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্যে দিয়ে কেক কেটে এই প্রতিষ্ঠানটির ৩ বছর পূতি উদযাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মোঃ মাইন উদ্দিন, সাকিবুল ইসলাম, শাফায়েত হোসেন, ও সকল ছাত্রছাত্রী বৃন্দ।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি