ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর বার্ষিক কর্মসূচী ঘোষণা: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বারোপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১২:৫৬

রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ড. ইসতিয়াক জামান যুদ্ধ-বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে রোটারীর বর্ষ শুরু উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

রোটারীয়ান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক গভর্নর শামসুল হুদা, মাহমুদুল হাসান, ডা. ওমর শরীফ এবং লুবনা আফরোজ।

ড. জামান বলেন, রোটারী বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে। রোটারীয়ানরা নিজেদের জীবন বিপন্ন করেও যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া, আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ সারা বিশ্বে রোটারী কাজ করে যাচ্ছে।

জনাব ইসতিয়াক জামান সাংবাদিক সম্মেলনে রোটারী বাংলাদেশ-এর ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মসূচী ঘোষণা করেন। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, শিল্প উন্নয়ন, বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন এবং পরিবেশ উন্নয়ন।

এমএসএম / এমএসএম

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী