ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঢাবিতে 'বিশ্ববিদ্যালয় দিবস' ও জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় 'বিশ্ববিদ্যালয় দিবস' এবং মহান জুলাই শহীদদের স্মরণে একটি অনুপ্রেরণামূলক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ১ জুলাই মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

"সবুজে বাঁচুক স্মৃতি, সবুজে গড়ুক আগামী" - এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য এহসানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসান সাদী খান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য রুহুল আমিন অংশ নেন। আরও উপস্থিত ছিলেন শহীদুল্লাহ হল ছাত্রদলের মাসুম বিল্লাল, মোসাদ্দেক আল শান্ত, মেহেদি হাসান ইফতি, আল হাদী, তানজিল, মামুন, জুবায়ের, মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় তারা হল প্রাঙ্গণে আম, পেয়ারা, কমলা, লেবু, নিমসহ আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসান সাদী খান বলেন, "আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু প্রকৃতিকে নয়, স্মৃতিকে, ইতিহাসকে এবং ভবিষ্যতের স্বপ্নকেও বাঁচিয়ে রাখে। আমাদের এই কর্মসূচি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রতিশ্রুতি। আমরা চাই, তরুণ প্রজন্ম পরিবেশ-সচেতন হয়ে উঠুক এবং একটি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখুক।"

এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, "গাছ শুধু ছায়া দেয় না, গড়ে তোলে মননশীল প্রজন্ম। তাই আজকের এই উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।"

এমএসএম / এমএসএম

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী