মিরসরাইয়ে ফখরুল ইসলাম খানের বিরুদ্ধে মানববন্ধন
চট্ট্রগামের মিরসরাই উপজেলায় বারইয়ারহাট পৌরসভা এলাকার আবুধাবি প্রবাসী ফখরুল ইসলাম খানকে দ্রুত দেশে এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও ভুক্তভোগীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ট্রাফিক মোড়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় ‘কাঁদতে আসিনি, ভূমিদস্যু ফখরুল খানের বিচারের দাবি নিয়ে এসেছি’, ‘আমার ফসলি জমি জোরপূর্বক দখল করে দীঘি খনন করেছে বিচার চাই, তুই ভূমিদস্যু তুই ভূমিদস্যু, ভণ্ড সিআইপির বিচার চাই’-সহ বিভিন্ন বক্তব্য ব্যানারে তুলে ধরেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর রসূল আহমদ নবী, আরিফ উদ্দিন মাসুদ, বিশু প্রসাদ দত্ত রতন প্রমুখ।
এ সময় বক্তারা ফখরুল ইসলামকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত