ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: ফারুক সভাপতি, আলমগীর সেক্রেটারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৩:২৮

ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়বাসীদের নিয়ে প্রথমবারের মতো গঠিত হলো 'পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা'র ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এতে সাংবাদিক এ এইচ এম ফারুক সভাপতি, মিতায়ন চাকমা সিনিয়র সহ-সভাপতি এবং মো. আলমগীর হোসেন ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ কোষাধ্যক্ষ ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসান সাংগঠনিক সম্পাদক পদ লাভ করেছেন।

বুধবার (২ জুলাই, ২০২৫) পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা'র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এ এইচ এম ফারুকের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন। সে অনুযায়ী, সাংবাদিক এ এইচ এম ফারুককে সভাপতি, মিতায়ন চাকমাকে সিনিয়র সহ-সভাপতি ও মো. আলমগীর হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে গত ২৩ মে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের সিদ্ধান্ত হয়।

নবনির্বাচিত সভাপতি এ এইচ এম ফারুক বলেন, বৃহত্তর ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল পাহাড়বাসীকে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকায় সদস্য হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত আছে।

কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের চিত্র'র সম্পাদক অয়ন আহমেদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সৈয়দ ইবনে রহমত, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বাখের উদ্দিন, আমিনুল হক, ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক আয়েশা খাতুন রুমা, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আবু সাদিক কায়েম, উজ্জ্বল ময় ত্রিপুরা, সুকুমার সাহা, মোর্শেদ আলম, দিদারুল আলম, এড. আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি) ও নবী হোসেন বাপ্পা সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা রয়েছেন।

এমএসএম / এমএসএম

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন