ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

করেরহাট রেঞ্জ কর্মকর্তার মানবেতর জীবনযাপন: বন রক্ষা করতে গিয়ে পা ভাঙলো


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৪:৫৫

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বন ও পাহাড়খেকোদের জন্য আতঙ্ক হিসেবে পরিচিত এই কর্মকর্তা তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় কোনোভাবেই অবৈধ চোরাকারবারীদের সুযোগ দিচ্ছিলেন না। তার এই সততা ও পেশাদারিত্বই যেন কাল হলো। বনখেকোদের ডাম্পার ট্রাকের ধাক্কায় গত ৬ মাস ধরে তিনি হাসপাতালের বারান্দা ও বিছানায় সময় কাটাচ্ছেন। তার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় সাড়ে নয় লাখ টাকা ব্যয় হয়ে গেছে, অথচ পুরোপুরি সুস্থ হতে আরও ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন। জমানো টাকা, স্ত্রীর গহনা বিক্রি এবং ঋণ করে তিনি চিকিৎসা ব্যয় নির্বাহ করছেন। যে বিভাগের জন্য তিনি জীবন বিপন্ন করেছেন, সেই বিভাগ থেকে ন্যূনতম সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন। অসুস্থ মা, দুই সন্তান ও স্ত্রী নিয়ে চট্টগ্রাম নগরীর ভাড়া বাসায় তিনি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

জানা যায়, গত ১৫ জানুয়ারি রাত ৯টায় করেরহাট রেঞ্জাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের রামগড়-সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্ট মৌজার সংরক্ষিত বনভূমির ঝিলতলী এলাকায় অবৈধ বনখেকোদের বিরুদ্ধে অভিযানে যায় একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান (রেঞ্জে প্রশিক্ষণরত), রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন। টিলা কেটে বালু ভর্তি করে ডাম্পার ট্রাকে বালু পাচারকালে এই রেঞ্জ কর্মকর্তা গাড়িটিকে সিগনাল দেন। কিন্তু ড্রাইভার সিগনাল না মেনে তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি তার উপর তুলে দেয়। এতে তারিকুর রহমানের বাম পায়ের ফিমার হাড় মারাত্মকভাবে ভেঙে যায়।

এ ঘটনায় স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন বাদী হয়ে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের মো. মোস্তফার ছেলে নুরুদ্দিন (৪৮) এবং একই ইউনিয়নের পশ্চিম সোনাই গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুল (৩৩) কে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং পিওআর ৩৩কেবিএস/ ১১৮/ক২৪-২৫। আসামিদের মধ্যে নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি এখনও পলাতক রয়েছেন। উল্লেখ্য, সংরক্ষিত বনাঞ্চলের টিলা কেটে বালু উত্তোলন ১৯২৭ সনের (২০০০ সালের সংশোধিত) বন আইনের ২৬(১ক) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড-রামগড় সংরক্ষিত বনাঞ্চলের জিলতলী এলাকায় পাহাড় কেটে বালু উত্তোলনের তথ্য ছিল। ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিলতলী এলাকায় টিলার বালু ভর্তি একটি ডাম্পার আসতে দেখে তিনি সিগনাল দেন। সিগনাল না মেনে তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি তুলে দিলে তার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায়। তিনি আরও বলেন, গত ১৮ জুন ভাঙা পা নিয়ে পুনরায় কর্মস্থলে যোগদান করেন। কর্মচারী কল্যাণ ফান্ড থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহযোগিতা করা হয়। সহযোগিতা চেয়ে আবেদনও করেছেন তবে এখন পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা পাননি। পরবর্তীতে চিকিৎসা ব্যয় কিভাবে জোগাড় করবেন তা নিয়ে তিনি চিন্তিত।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ