গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
রাজধানীর ভাটারা নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা হলেন– গৃহকর্তা হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫) ও ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)। তাদের মধ্যে হালিমের শরীরের ৩৩ শতাংশ, হানিফের ৯০ শতাংশ, শিউলির ১ শতাংশ ও রহিমার ২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
হালিমের ভাগনে সাগর জানান, সন্ধ্যা ৭টায় রাতের রান্না করতে চুলা জ্বালালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারে সবাই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তিনি। তারা ভাটারা থানার আবুল কালাম খন্দকারের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।
Aminur / Aminur
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি