মধুখালীতে বিএনপির উপজেলা কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুখালী উপজেলা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারসংলগ্ন জান্নাত আরা ম্যানশনের দ্বিতীয় তলায় এই আয়োজন হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. গোলাম মোস্তফা বাকি, আহ্বায়ক, বিএনপি মধুখালী উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি। এতে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু ও মো. আজম খান, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শ্রী বাবলু কুমার রায়সহ কমিটির অন্যান্য সদস্যগণ।
এছাড়া মধুখালী উপজেলার যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনের সফলতা কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত