ভূরুঙ্গামারীতে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী 'আম উৎসব' পালিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে "ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল" এর আয়োজনে স্কুল চত্বরে পালিত হলো এক ব্যতিক্রমধর্মী উৎসব - আম উৎসব। গত বৃহস্পতিবার (৩ জুলাই) এই উৎসবের আয়োজন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি।
উক্ত স্কুলের প্রধান শিক্ষক সেলিনা মাসুদের কাছে এমন ব্যতিক্রমী আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন যে, শুধু আম নয়, বরং মৌসুমি ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বর্তমানে শিশুরা কৃত্রিম খাবার খেতে বেশি আগ্রহী হওয়ায় প্রাকৃতিক ও পুষ্টিগুণে ভরপুর ফলমূল খেতে অনীহা প্রকাশ করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ধরনের আয়োজন করলে তাদের দেশীয় ফল খাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে এবং কিছুটা হলেও শরীরের পুষ্টি চাহিদা পূরণ হবে। ভবিষ্যতে এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দিনব্যাপী এই উৎসবে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় জমায়। উৎসবে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মৌসুমি ফল খাওয়ার উপকারিতা বিষয়ে আলোচনা এবং লিফলেট বিতরণ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এবং জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ সরকার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন (তৌহিদ), যুবদলের সাবেক সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামা, বিএনপি নেতা ইসহাক আলী মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলী, সহকারী অধ্যাপক শাহ আলম, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ মানিক, প্রভাষক হাফিজুর রহমান, সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ