কুমিল্লায় ড্যাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা শাখা স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করেছে। এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা জেলা ও মহানগর শাখার সার্বিক সহযোগিতা ছিল।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় নগরীর টাউন হল ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কুমিল্লা সদর – ৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা ড্যাবের সভাপতি ডা. এম এম হাসান, সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া, মহানগর ড্যাবের সভাপতি ডা. তৌহিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান, মহানগর বিপিএমপি এর সাধারণ সম্পাদক ও মহানগর ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত সকল অতিথিরা এই রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি