ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ১১:২৩

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল ৮:৩০ মিনিটে ‘পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‌্যালিটি সেক্টর পার্ক থেকে শুরু হয়ে সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্কের সামনেই এসে শেষ হয়।

এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সেক্টরের সর্বস্তরের নাগরিকবৃন্দ, যা আয়োজনটিকে রূপ দেয় একটি গণসচেতনতামূলক জনস্রোতে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু। তিনি বলেন,“আমরা যারা নগরবাসী, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেদের বাসস্থান ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা। মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া আমাদের শহুরে জীবনের জন্য এক বড় হুমকি। কিন্তু আমরা যদি সামান্য সতর্ক হই—জমে থাকা পানি পরিষ্কার রাখি, ফুলের টব, ছাদ, ড্রেন ইত্যাদি নিয়মিত পরিস্কার করি, তাহলেই এ রোগের বিস্তার রোধ সম্ভব।

 উত্তরা ১২ ওয়েলফেয়ার সোসাইটি শুধু এই সচেতনতায় সীমাবদ্ধ নয়, আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়েছি।স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন,

“একটি পরিচ্ছন্ন ও সুস্থ সেক্টর গড়ে তুলতে আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এই র‌্যালি কেবল প্রতীকী উদ্যোগ নয়, বরং এটি আমাদের একটি বার্তা—আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, তাহলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। আমরা আগামীতে প্রতি পরিবারে সচেতনতা বাড়াতে ঘরে ঘরে লিফলেট বিতরণ, ওয়ার্কশপ ও কর্মশালার আয়োজন করবো। আজকের এই উদ্যোগ তারই সূচনা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খালেদুর রহমান, যিনি পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

এ আয়োজনে অংশগ্রহণ করে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেন সেক্টরের বিভিন্ন সংগঠন, যার মধ্যে ছিলো— ক্লাব-১২, ওমেন্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, ক্লাব স্পোর্টস স্পাইস (CSS), দ্যা উত্তরা ডাইনামিক, অবসর ক্লাব, উচ্ছ্বাস ইত্যাদি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান আয়োজকবৃন্দ ও প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সচেতন নগর গড়ে তোলা সম্ভব।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার