ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে নতুন তালিকার মাধ্যমে ভিজি এফ এর সাড়ে ১৮ মেট্রিক টন চাল বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নের ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভি জি এফর ১০ কেজি করে চাল বিতরণের তালিকা ত্রুটি পূর্ণ হওয়ায় চাল বিতরণের অভিযোগ উঠে। খবরটি গত ১৮ই জুন দৈনিক সকালের সময় পত্রিকা সহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রচারিত হওয়ায় ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের নির্দেশে চাউল বিতরণ স্থগিত রাখা হয়।
উল্লেখ্য যে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর হত দরিদ্র পরিবারের জন্য ১০ কেজি করে বিতরণ করা হয়। কিন্তু চাল বিতরণ করতে গিয়ে দেখা যায় হতদরিদ্র পরিবারের নামের পরিবর্তে কিছু সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সরকারি,বেসরকারি, শিক্ষকসহ
১৮৩৩ জন সচ্ছল পরিবার ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। তালিকাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রায় সাড়ে ১৮মেট্রিক টন চাল বিতরণ করা থেকে স্থগিত রাখা হয়। তবে চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রবিউল ইসলাম জানান ১৮৩৩জন স্লিপধারী ব্যক্তি চাউল নিতে আসেন নাই।এসব ব্যক্তির সাড়ে ১৮ মেট্রিক টন চাল প্রশাসনের নির্দেশে সীলগালা করে রাখা হয়।
পরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক কে বলেন, নতুন করে তালিকা তৈরি করে চাল বিতরণের জন্য।
গত( ০২) জুলাই বুধবার নতুন করে তালিকা অনুমোদন করার পর, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদে ১৮৩৩ জন সিল্প ধারী হতদরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠুভাবে চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাল বিচরণে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রবিউল ইসলাম, পুলিশ প্রশাসন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেকবর আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা সবুজ সেনগুপ্ত, বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান,মোজাম্মেল হক, উপস্থিত সাংবাদিকবৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-৭
জুলাই সনদ আর গণভোটের সাথে বিএনপি অন্তহীন প্রতারনা করেছে: মামুনুল হক
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন
বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন
শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ
ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান সম্পন্ন
জনবল সংকটে দীর্ঘ ৫ বছর ধরে আইসিইউ সেবা থেকে বঞ্চিত ভোলার ২২ লক্ষ মানুষ
রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে : ডা: শফিকুর রহমান