'জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে পিআর নির্বাচনের বিকল্প নেই' - ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর তাদের আয়োজিত জুলাই শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিলে বলেছে, যে প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতার রক্তস্রোতে জুলাই বিপ্লব এসেছিল, সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি। তাদের মতে, দেশে এখনও গণধর্ষণ, চাঁদাবাজি, খুন আর নৈরাজ্য চলছে। তাই, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে পিআর (Proportional Representation) নির্বাচনের কোনো বিকল্প নেই এবং পিআর নির্বাচন ছাড়া বৈষম্য ও নৈরাজ্য বন্ধ করা যাবে না।
আজ সকাল ৯টায় সাঈদনগরস্থ নগর কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি মুহাম্মাদ আবু হানীফ, যিনি আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
নগর সাধারণ সম্পাদক এইচএম জসিম উদ্দীন-এর সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর দাওয়া সম্পাদক মুস্তফা হুসাইন, তথ্য-গবেষণা সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রকাশনা ও দফতর সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, অর্থ সম্পাদক আবুল হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক আলী আকবর, আলিয়া মাদরাসা সম্পাদক হাফিজুল ইসলাম উসামা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল্লাহ বিন আমীর এবং নগর সূরা সদস্য মিজানুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ