রাত পোহালেই রায়পুর বণিক সমিতির নির্বাচন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগামীকাল ৫ জুলাই (শনিবার) সকাল দশটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুর বণিক সমিতির নির্বাচন ২০২৫। এই নির্বাচনে ১৩টি পদে মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে মোট ভোটার সংখ্যা ১৬২৫ জন।
পদগুলোর মধ্যে সভাপতি পদে ৪ জন প্রার্থী লড়াই করছেন: সাইফুল ইসলাম মুরাদ (চেয়ার মার্কা), ইব্রাহীম খাঁন (আনারস), আব্দুর রব সিদ্দিক (টিউবওয়েল), এবং সাব্বির মিয়াজী (হরিণ)। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ৭ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ৪ জন, যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, সমাজ সেবা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে ৩ জন, পাঠাগার ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রায়পুর প্রেসক্লাবের ৫ সদস্য বিভিন্ন পদে লড়াই করছেন। তারা হলেন: দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. জহির হোসেন (ডাব প্রতীক), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. সোহেল আলম (ক্রিকেট ব্যাট প্রতীক), যোগাযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. ওমর ফারুক মুক্তার (মাইক প্রতীক), এবং সদস্য পদপ্রার্থী মো. তানভীর হোসেন (উড়োজাহাজ প্রতীক) ও মো. হাবিব খাঁন (গ্লাস প্রতীক)।
রায়পুর বাজারের ব্যবসায়ীরা জানান, তারা একজন সৎ ও ব্যবসায়ীদের কল্যাণে সবসময় সহযোগী এমন যোগ্য প্রার্থীকে রায়পুর বণিক সমিতির নির্বাচনে দেখতে চান।
নির্বাচনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেছেন, ভোটাররা তাদের পছন্দের যোগ্য প্রার্থীদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তিনি আরও জানান, ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হবে না বলে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের