গাজীপুর সিটি কর্পোরেশনে শত কোটি টাকার সরকারি সম্পদ হাতছাড়া হওয়ার পথে
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় সরকারের শত কোটি টাকার সম্পদ হাতছাড়া হওয়ার অভিযোগ উঠেছে। তথ্যসূত্র অনুযায়ী, গাজীপুরের কাশিমপুর ১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিসাইল মৌজার ১ নং খতিয়ানের শত একর খাস সম্পত্তি প্রভাবশালী মহল দখল করে রেখেছে। সরকারি মালিকানাধীন এই ভূমি সাধারণত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয় এবং ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকে।
স্থানীয়রা জানান, মাছিহাতা সোয়েটার্স লিমিটেডের সামনে থেকে শুরু হয়ে চক্রবর্তী পর্যন্ত বিস্তৃত একটি ৪০ ফুট প্রশস্ত খাল দীর্ঘ বছর ধরে পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এলাকাবাসীর দাবি, এই খালটির কিছু অংশ পূর্বে পলাশ হাউজিং, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক প্রকল্প এবং সোনালী পল্লী—এই তিনটি প্রতিষ্ঠান ত্রিমুখী দলিলের মাধ্যমে খাল হিসেবে উল্লেখ করেছিল। ১ নম্বর খতিয়ানের আরএস রেকর্ডে ২৮/১২৫ নং দাগটি জনসাধারণের খাল হিসাবে নির্ধারিত এবং এর আশেপাশের দাগগুলো যেমন ২৮/৪১, ৬১, ৪৪, ৫৪, ৪৬, ৪৮ সরকারি জমি হিসেবে উল্লেখিত। কিন্তু বর্তমানে এক শ্রেণির প্রভাবশালী ভূমিদস্যুরা এই জমি দখল করে ফেলেছে বলে জানা যায়।
আইন অনুযায়ী, খাল দখল একটি ফৌজদারি অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, বেসরকারি বা সরকারি যেকোনো খাল দখল করা বা তাতে অবৈধ স্থাপনা তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইনে ভূমি সংক্রান্ত অপরাধ সুনির্দিষ্ট করা হয়েছে এবং দেওয়ানি আদালতের এখতিয়ারও বৃদ্ধি করা হয়েছে। নতুন এই আইনে মোট ২৭টি ধারা যোগ করা হয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত অপরাধের সংজ্ঞা এবং শাস্তির বিধান সুস্পষ্ট করা হয়েছে। এর আগে দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪০৬, ৪২০, ৩৮৯, ৪৪৭, ৪৬৭, ৪৭১-এর অধীনে ভূমি বিষয়ক অপরাধ নিয়ে আলোচনা ও সাজা বিষয়ে আলোকপাত করা হতো।
আইনজীবী তোফাজ্জল হোসেন জানান, খাল দখল করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। যদি কোনো ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খাল দখল করে, তাহলে তাকে অবৈধ দখলদার হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাস জমি দখল করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এছাড়া, ভূমি দখল আইনের সাথে সম্পর্কিত দণ্ডবিধির ৪৪৭ ধারা অনুযায়ী, একজন দখলদারকে ৫০০ টাকা জরিমানা বা/এবং ৩ মাস পর্যন্ত কারাবাসের সম্মুখীন হতে হবে।
এমএসএম / এমএসএম
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা