ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহম্মদপুরের চরপাড়ায় কাদা রাস্তায় চরম ভোগান্তিতে তিন গ্রামের মানুষ


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৪৭

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া মসজিদ থেকে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (জিপিএস) পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্তমানে কাঁদায় অচল হয়ে পড়েছে। এর ফলে চরপাড়া, চৌবাড়ীয়া ও ম্যাকসিমাইল—এই তিন গ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তিতে ভুগছেন।

বৃষ্টির মৌসুমে রাস্তাটি হাঁটারও অনুপযোগী হয়ে ওঠে। কোমরসমান কাদা, জায়গায় জায়গায় গর্ত এবং পিচ্ছিল মাটির কারণে স্কুলগামী শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বারবার আবেদন করার পরও রাস্তাটির কোনো সংস্কার হয়নি।

চরপাড়া গ্রামের মোঃ তালেব মোল্লা বলেন, "প্রতিদিন আমাদের শিশুদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কেউ পড়ে গিয়ে আঘাত পাচ্ছে, কেউ আবার কাদায় আটকে পড়ছে। এক কিলোমিটার রাস্তা পার হতে যেন এক যুদ্ধ করতে হয়।" চৌবাড়ীয়া গ্রামের মোঃ মাজেদ মৃধা বলেন, "জরুরি রোগী নিয়ে হাসপাতালে নিতে গেলে অনেক সময় রিকশা বা ভ্যান ঢুকতেই চায় না। তখন খালি স্ট্রেচারে নিয়ে যেতে হয়—এটা কি জীবনের জন্য নিরাপদ?"

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা করা না হলে বাচ্চাদের শিক্ষাজীবন, রোগীদের স্বাস্থ্যসেবা এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ—সবকিছুই চরমভাবে বাধাগ্রস্ত হবে। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি সংস্কার বা পাকা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত