তিতাস-বুড়ি-মেঘনার মোহনায় ‘নবীনগরনামা’র উদ্যোগে পোনা মাছ অবমুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যতিক্রমী ও অনন্য উদ্যোগে তিতাস, বুড়ি ও মেঘনার মোহনায় প্রায় তিন মণ দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জনপ্রিয় সামাজিক সংগঠন ‘নবীনগরনামা (HELPLINE NABINAGAR)’-এর ব্যবস্থাপনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয় শনিবার (৫ জুলাই)।
‘যেথায় থাকিস ফিরিস তোরা এই তিতাসের তীরে, সেথায় আমার নাড়ির টান প্রাণের নবীনগরে’—এই আবেগঘন স্লোগানকে সামনে রেখে আহমেদ গার্ডেন সিটির ফেরিঘাট এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা নদী রক্ষা, নদী দূষণ রোধ, রিং জাল ও বৈদ্যুতিক শক ব্যবহার বন্ধসহ টেকসই মৎস্যচাষ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগরের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী ও সর্বস্তরের মানুষ। তাঁরা এই আয়োজনকে নবীনগরের ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন।
আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আশরাফুল হক, সভাপতি ও সিনিয়র অ্যাডমিন আলমগীর হোসেন, সিনিয়র অ্যাডমিন ও সংগঠনের ভবিষ্যৎ কর্ণধার সোহেল তানভীর, খলিল উল্লাহ, সম্রাট শাহজাহান, জুয়েল মৃধা, বইমজুর স্বপন মিয়া, নবীনগর মডেল প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক মাহবুব মোর্শেদ, সোহেল রানা, ফজলে রাব্বি পাপ্পু, আমির হামজা প্রমুখ।
এ সময় নদীর পাড়ে জড়ো হওয়া সাধারণ মানুষের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে ৮২ বছর বয়সী স্থানীয় বাসিন্দা শাহ আলম মিয়া বলেন, "জন্মের পর এই প্রথম এত বড় মাছ ছাড়ার আয়োজন দেখলাম। সরকারিরা তো আসে ছবি তোলে, চলে যায়। কিন্তু এই সংগঠন যা করল, তাতে বাজারে মাছের দাম কমবে, আমরা ভালো থাকব।"
উল্লেখযোগ্যভাবে, এই উদ্যোগের পেছনে প্রধান ভূমিকা পালন করেছেন প্রবাসী জনাব রুবেল মিয়া। তাঁর আর্থিক সহায়তায় এবং সকল প্রবাসীদের আন্তরিক প্রচেষ্টায় এই কর্মসূচি সফল হয়েছে। আয়োজন শেষে প্রবাসীদের জন্য দোয়া এবং ভবিষ্যতে তাদের আরও সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করা হয়।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নয়, বরং মৎস্যজীবীদের জীবিকা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত