২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির কমিটি: বাউফলে দোয়া ও মিলাদ
দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়নে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহম্মেদ তুহিনের সভাপতিত্বে এবং ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ রিয়াজ আহম্মেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাহার উদ্দিন সিকদার প্রমুখ।
দোয়া মিলাদ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই নতুন কমিটি পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গনে নবজাগরণ সৃষ্টি করবে এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও বেগবান হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার