ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী আন্দোলন শালিখা শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৪:৪৭

বাংলাদেশ ইসলামী আন্দোলন মাগুরা জেলার শালিখা উপজেলা শাখার উদ্যোগে দলীয় দায়িত্বশীলদের অংশগ্রহণে তারবিয়াত (প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা কার্যালয়ে এই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি সাইফী। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মনিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইলিয়াস হোসাইন, সহ-সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূরুল করীম আকরাম বলেন, "আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সফল মুমিন হিসাবে দেখতে চান। এজন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল বলেন, "যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন, যিনি পৃথিবীতে সবকিছুই আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মৃত্যুর পরে যার কাছে আমাদের সবকিছুর হিসাব দিতে হবে, যার অনুগ্রহে আমরা বেঁচে আছি—সেই স্রষ্টা আমাদেরকে প্রতিনিধি নিযুক্ত করেছেন। এজন্য আমাদের প্রত্যেক দায়িত্বশীল ভাইকে সচ্চরিত্র, ইখলাছ ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে ইসলামী সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।"

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১