বড়লেখার নিউপাল্লাথল সীমান্ত দিয়ে ফের ১০ জনকে বিএসএফের পুশইন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল সীমান্ত দিয়ে পের ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (৫ জুলাই) ভোর রাতে আনুমানিক ৪:৩০ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়ল নামক স্থান তাদের আটক করে বিজিবি। এ নিয়ে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫১ জনকে পুশইনের সময় আটক করে বিজিবি।
৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়ক এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আনুমানিক ১ থেকে ৬ মাসে আগে চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলায় বাসিন্দা বলে জানা গেছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার