ভূরুঙ্গামারীতে হাসপাতালে রোগীকে হত্যাচেষ্টার অভিযোগে যুবক আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি এক রোগীকে হত্যাচেষ্টার অভিযোগে লুৎফর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
জানা গেছে, গত শুক্রবার (৪ জুলাই, ২০২৫) কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হলে তারা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, জহুর আলীর ছেলে লুৎফর রহমান (২০) হাসপাতালে এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসাধীন এক রোগীর ওপর হামলার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে লুৎফর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে দুটি ধারালো হাসুয়া উদ্ধার করে।
গ্রেফতারকৃত যুবক লুৎফর রহমান অবশ্য দাবি করেছেন, তিনি তার পক্ষের লোকজনকে হাসপাতালে দেখতে গেলে বিরোধী পক্ষ তাকে আটক করে পুলিশে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সায়েম জানান, এক যুবক দেশীয় অস্ত্র হাতে হাসপাতালের ভেতরে ঢুকলে অন্যান্য রোগী ও স্টাফরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শনিবার (৫ জুলাই, ২০২৫) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস