ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই আটক


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৪০

যশোরের চৌগাছায় বড় ভাই রবিউল ইসলামকে (৬০) হত্যার দায়ে ছোট ভাই ইব্রাহিম হোসেনকে (৪২) অবশেষে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে পালিয়ে থাকা ইব্রাহিমকে শনিবার (৪ জুলাই, ২০২৫) রাতে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রবিবার (৫ জুলাই, ২০২৫) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্র জানায়, গত ১৫ জুন (২০২৫) উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে সম্পত্তি ও টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম হোসেন তার আপন বড় ভাই রবিউল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় ইব্রাহিম হোসেনকে একমাত্র আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নিহত রবিউল ইসলামকে গরু জবাই করা ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়েছিল, যার ফলে তার ফুসফুস ছিদ্র হয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যাকাণ্ডের পর থেকে ইব্রাহিম বারবার স্থান পরিবর্তন করায় তাকে আটক করতে পুলিশকে বেগ পেতে হয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশকে অবহিত করে পুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম হোসেন হত্যার দায় স্বীকার করেছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়