ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ডেমরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও পথসভা অনুষ্ঠিত


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৫৯

রাজধানীর ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর নতুন পাড়া সাত তলা মিনার মসজিদের সামনে বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের সুস্থ শরীরে দেশে ফেরা এবং ঢাকা-৫ এর ধানের শীষের প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবীউল্লা নবীর সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। তিনি বলেন, "ছাত্ররা জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, রাজপথে বুক পেতে স্বৈরাচারের পতনের জন্য লড়াই করেছেন এবং শহীদ হয়েছেন। এলাকাবাসীরা জানে বিএনপি স্বৈরাচার কখনোই পছন্দ করে না।" তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করে জনগণের আস্থা অর্জন এবং দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। তিনি বলেন, "জনগণ যেটা চায় বিএনপি ঠিক সেটাই করবে, বিএনপি জনগণের ভিতরে। জনগণ বিএনপির উপরে আস্থা রাখবে স্বৈরাচার যেন মাথা চাড়া না দিয়ে উঠতে পারে।" তিনি বেগম খালেদা জিয়ার আদর্শে মাঠে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার বলেন, "আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনা করার জন্য এবং দীপন তালুকদার দীপু ও লিটন মাহমুদ ভাইয়ের ডেমরা এলাকায় পদচারণার জন্য সকলের জন্য দোয়ার আয়োজন।" তিনি তাদের উপস্থিতি নিয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অপু, রাঙ্গামাটি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, রাঙ্গামাটি জেলার জাসাসের সভাপতি কামাল হোসেন, লংগদু উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেম্বার, লংগদু ৭ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তানভীর, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাদু, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আরিফ ভূঁইয়া, মো. সাইফুল ইসলামসহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার