ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মধুখালীতে ধর্ষণ ও মাদক মামলার ২ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:২

ফরিদপুরের মধুখালীতে দলবদ্ধ ধর্ষণ মামলার এক নম্বর আসামি এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (৫ জুলাই, ২০২৫) রাতে তাদের গ্রেফতারের পর রবিবার (৬ জুলাই, ২০২৫) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান জানান, থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরহাদ হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ১৬ জুলাই, ২০২৪ তারিখে মামলা (নং-১৬) দায়ের হয়েছিল।

এছাড়াও, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ সালে দায়েরকৃত একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম বিশ্বাস (৪০) কেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন