মিথ্যা মামলায় গ্রেফতার মনজুর আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
রাজধানীর উত্তরায় বিএনপি কর্মী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মনজুর আলমকে "ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায়" গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই, ২০২৫) উত্তরার ১২ নম্বর সেক্টরের কদম চত্বরে (ময়লার মোড়) এই মানববন্ধন হয়।
বক্তারা অভিযোগ করেন, "ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। মনজুর আলম একজন সুপরিচিত ব্যবসায়ী নেতা এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারী হিসেবে সর্বজনবিদিত। তার বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"
মানববন্ধনে উত্তরা পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস. এম. রিপন হাওলাদার বলেন, "গণতান্ত্রিক আন্দোলনে আমার সক্রিয় একজন কর্মী মনজুর আলম। তাকে এভাবে হয়রানি করা সরকারের চরম অন্যায়। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।"
এছাড়াও বক্তব্য রাখেন ভোলা জেলা জাসাস সভাপতি মুহাম্মাদ আজম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আব্দুর রহমান রুবেল, উপদেষ্টা ফখরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাচরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মোঃ পারভেজসহ উত্তরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে মনজুর আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, "সরকারের মিথ্যা মামলা-গ্রেফতার-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।" মানববন্ধন শেষে উপস্থিত সকলে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ