ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নে উত্তরা পশ্চিমের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:১২

আসন্ন ১৯ জুলাই (২০২৫) জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ রবিবার (৬ জুলাই, ২০২৫) উত্তরা পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে এক ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

থানা সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও উত্তরা পশ্চিম থানার আমির জনাব মাজহারুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি তার বক্তব্যে ১৯ জুলাইয়ের মহাসমাবেশকে "দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে ঐতিহাসিক জাতীয় সম্মেলন" হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এর মাধ্যমে আগামী দিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার আগাম বার্তা দেওয়া হবে। এ লক্ষ্যে তিনি সকল ইউনিট দায়িত্বশীলদের প্রতি দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে দাওয়াত দিয়ে সম্মেলনে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসম্পর্ক পরিচালক মাহবুব আলম মুকুল এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মনোনীত অধ্যক্ষ আশরাফুল হক। দারসুল কুরআন পেশ করেন মুফাসসির বিভাগের সহ-সভাপতি ডক্টর কামরুল হাসান শাহিন। এছাড়াও, ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আরব আলী এবং থানা অফিস সম্পাদক জিএম আসলাম, থানা বাইতুলমাল সম্পাদক মশিউর রহমান, থানা কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম, মাহমুদুর রহমান, জাহাঙ্গীর শিকদার, বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি এবং ইউনিটের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং জুলাই-আগস্ট মাসের শহীদদের জন্য দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা