ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:১৭

পটুয়াখালীর বাউফলে জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৬ জুলাই, ২০২৫) দুপুর ১২টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এই কেন্দ্রের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন, "ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ভূমি সেবা নিতে পারবেন এবং সরকার নির্ধারিত ফিতে সেবা পাবেন।"

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজিব জানান, অনলাইন সেবা ভূমি সেবার অন্যতম প্রধান কাজ। তিনি সততার সাথে ভূমি সেবা গ্রহীতাদের সেবা দেবেন, যা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে সাহায্য করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, কানুনগো মিজানুর রহমান, সার্ভেয়ার কামরুল ইসলাম, এনামুল হক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা