মহাখালীতে রাজউকের উচ্ছেদ অভিযান: অবৈধ অংশ অপসারণ ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন
রাজধানীর মহাখালীতে রাজউক জোনাল অফিস জোন ৪/২ এর ওয়্যারলেস ও টিবি গেইট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে একাধিক ভবনের অবৈধ অংশ অপসারণ এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জানা গেছে, রাজউকের ভবন নির্মাণ বিধিমালার তোয়াক্কা না করে এবং রাজউক কর্মকর্তাদের কার্যকরী নিষেধাজ্ঞা অমান্য করে ভবন মালিক বা নির্মাণ প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ভবন নির্মাণ করেছিল। এর প্রেক্ষিতে, মহাখালীর ওয়্যারলেস ও টিভি গেইট এলাকার একাধিক ভবনে রাজউক কর্তৃপক্ষ অভিযান চালায়। অভিযানে বেআইনিভাবে তৈরি করা অংশটুকু অপসারণ করা হয় এবং ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উক্ত উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন, অথরাইজড অফিসার মো. রাজিবুল ইসলাম এবং সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ ইমারত পরিদর্শকরা। প্রশাসনিক সহযোগিতায় ছিল স্থানীয় থানার পুলিশ।
উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, "রাজউকের কোথাও কোনো অন্যায় অসঙ্গতি দেখলে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব, অন্যায়ের সাথে কোনো আপস নাই।" অথরাইজড অফিসার রাজিবুল ইসলাম বলেন, "আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো।"
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা