ভূরুঙ্গামারীতে ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ জুলাই ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৩৩ জন, যার মধ্যে ১ হাজার ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মধ্যরাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে চেয়ার প্রতীকে হাফেজ আলী ৬৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের জয়বর আলী পেয়েছেন ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে হেলিকপ্টার প্রতীকে রঞ্জু মিয়া ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকের মমিনুল হক মমিন পেয়েছেন ৩১৮ ভোট।
সহ-সভাপতি পদে দুইজন নির্বাচিত হয়েছেন; মিঠু মিয়া ৬৪২ ভোট পেয়ে এবং ফজল হক ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদেও দুজন নির্বাচিত হয়েছেন; হাসেন আলী ৭৫২ ভোট পেয়ে এবং আবু সাঈদ ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক ৫২৬ ভোট পেয়ে, অর্থ সম্পাদক পদে শফিকুল ইসলাম মন্ডল ৭৩৫ ভোট পেয়ে এবং সড়ক সম্পাদক পদে মানিক মিয়া ৬১৫ ভোট পেয়ে ও শেখ ফরিদ ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে হানিফুর রহমান ভুট্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গোলাপ উদ্দিন ৭৩৯ ভোট পেয়ে এবং ক্রিয়া সম্পাদক পদে তোফাজ্জল হোসেন মোফা ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ইমদাদুল হক লিটন ৫৬৩ ভোট পেয়ে এবং শফিকুল ইসলাম ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আসাদুল হক। প্রিজাইডিং অফিসার ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে সজিবুর রহমান সজিব, আলাউদ্দিন সরকার, রইস উদ্দিন বাদশা এবং মিজানুর রহমান নান্নু দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ২০ জুন ২০২৫ তারিখে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। এতে বিভিন্ন পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ