জাবি দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর, সম্পাদক রাসেল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে মতলুবর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে তিনটায় দর্শন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন। এর আগে সকালে দর্শন এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার দর্শন বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মতলুবর রহমান রাসেল একই বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে পূবালী ব্যাংকে কর্মরত আছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, "আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি, বিভাগের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই দর্শন বিভাগকে নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল। আশা করি সেই পরিকল্পনা আমি এখন বাস্তবায়ন করতে পারবো। এজন্য আমি সকলের সহযোগিতা প্রত্যাশী।"
সাধারণ সম্পাদক মতলুবর রহমান রাসেল বলেন, "অনেকেই মনে করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা অন্যদের চেয়ে পিছিয়ে। কিন্তু আমরা এই ধারণা ভুল প্রমাণিত করতে চাই। আমরা এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।"
পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুনীর হোসেন তালুকদার, অধ্যাপক তারেক চৌধুরী, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তার জয় প্রমুখ।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?