ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পৈতৃক সম্পত্তি ফিরে পেতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন চন্দনাইশে


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১:২২

চট্টগ্রামে চন্দনাইশে বড় ভাই কর্তৃক অবৈধভাবে দখলকৃত পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই। গত ৭ই জুলাই (সোমবার) সকালে বাদামতল মোহাম্মদীয় মার্কেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ গোলাম ফারুক চৌধুরী। এসময় তিনি বলেন, বিগত ২০০৬ সালে আমার পিতা মরহুম আবদুল জব্বার চৌধুরী ইন্তেকাল করার পূর্বে তারা ৫ ভাই ও ৪ বোনের জন্য বিপুল পরিমাণ জায়গা-সম্পত্তি রেখে যান। তাদের পিতার ইন্তেকালের পূর্বে এইসব পৈতৃক সম্পত্তি ভাই-বোনদের মাঝে ভাগ-বন্টন না হওয়ার কারণে তার আপন বড় ভাই গোলাম মওলা বিগত ১৮ বছর ধরে নিজের দখলে রেখে ভোগ করে যাচ্ছেন।

মোহাম্মদ গোলাম ফারুক চৌধুরী জানান, বর্তমানে আর্থিক সমস্যার কারণে পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যা অনুযায়ী তিনি এবং তার ভাই গোলাম রব্বানী চৌধুরী ৩ শতক জায়গা বিক্রি করেন এবং তিনি নিজেও ৫ শতক নিজ জায়গা বিক্রি করেন। উভয় জায়গা আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে অবস্থিত, যেখানে দোকানও রয়েছে এবং যার ভাড়াও বড় ভাই ভোগ করছেন। তার বিক্রিত সম্পদ প্রবাসী মুজিবুল করিমকে বুঝিয়ে দিতে চাইলে বড় ভাই গোলাম মওলা চৌধুরী থানায় মিথ্যা অভিযোগ করেন এবং বিভিন্নভাবে তাকে হয়রানি করছেন। দীর্ঘ দেড় যুগ সমাজের মান্যগণ্য ব্যক্তিসহ বিভিন্নভাবে চেষ্টার পরও তার সম্পদ ফেরত না পাওয়ায় বর্তমানে তিনি অসহায় হয়ে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। তিনি তার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোয়ারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইস্কান্দার মীর্জা, কাঞ্চনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম, ব্যবসায়ী মামুনুর রশীদ, আবু খলিল মিস্ত্রি, জাগির হোসেন মিস্ত্রি, শাহ আলম ফকির, লাল মিয়া সওদাগর, জসিম উদ্দিন চৌধুরী, জামাল, সেলিম উদ্দিন, ফজল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা