মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন ও ইমাম নিয়োগের দাবি
মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, নাইট গার্ড নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে ধর্মপ্রাণ মুসল্লিগণের ব্যানারে জেলা সদর জামে মডেল মসজিদের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি ও মুসল্লী কে এম তোফাজ্জল হোসেন ছান্টু জানান, মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের কাজ দীর্ঘদিন আগে শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি এবং দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের আগের পুরনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে, যা অনেক সমস্যার সৃষ্টি করছে।
বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন মুসল্লীরা এবং তাকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগের দাবিও জানানো হয়। মডেল মসজিদে নতুন করে ইমাম, মুয়াজ্জিন, নাইটগার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মডেল মসজিদটি উদ্বোধন করে মুসল্লিদের জন্য নামাজ পড়ার সুযোগ করে দেওয়া ও নতুন ইমাম নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মসজিদের মুসল্লী ফিরোজ শিকদার, সুজনের সভাপতি রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মোস্তফা, সাহাবদ্দিন আহমেদ লিটন, ওবাইদুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু