ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গলে চা বাগানে গাছের সঙ্গে বাঁধা কলেজ ছাত্রের লাশ উদ্ধার


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১:৪৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে ফিনলে কোম্পানির কাকিয়াছড়া চা-বাগানের ১নং সেকশনে একটি গাছের নিচে বেল্ট দিয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় মরদেহটি দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার ভাড়া বাসায় থাকেন লিটন মিয়ার ছেলে। সে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৬ জুলাই) সন্ধ্যা থেকে হৃদয় নিখোঁজ ছিল। সোমবার সকালে চা বাগানের পাহারাদার চা-বাগানে কাজে গেলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন। কারণ হিসেবে তারা বলছেন, গাছের সাথে ঝুলন্ত হলে আত্মহত্যা বলা যেতো। কিন্তু মরদেহটির শরীর মাটিতে পড়ে আছে এবং গাছের সাথে লাশের গলায় কালো রঙের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া ছিল। এমন বাঁধা অবস্থায় দেখে বোঝা যাচ্ছে কেউ বা কারা হত্যা করে আত্মহত্যা সাজাতে লাশটি গাছের সাথে বেল্ট দিয়ে বেঁধে রেখে গেছে।

নিহত হৃদয়ের মা হাসিনা জানান, তারা পরিবারে মা-ছেলে দুইজন থাকতেন এবং হৃদয় তার একমাত্র সন্তান ছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের জন্য পুলিশও ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে কেউ হত্যা করেছে। হত্যাকাণ্ড রবিবার রাতের কোনো এক সময় সংগঠিত হতে পারে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান আছে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড

কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান

রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মাদ্রাসা বিরোধে যশোরে এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রথমবার ডিজিটাল ক্ল্যাডফাই অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ

পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি পর্যটনের অপার সম্ভাবনা

সাংবাদিক সুরুজ'কে কারাগারে পাঠানোয় সাংবাদিক মহলে উদ্বেগ