ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মাদারীপুরে নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি মডেল মসজিদ, ভোগান্তিতে মুসল্লিরা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ৩:৩৩

১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদের নির্মাণ কাজ প্রায় ছয় মাস আগে শেষ হলেও এখনও মসজিদটি চালু হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মুসল্লিরা। দ্রুত মসজিদ উদ্বোধনের দাবিতে মুসল্লিরা সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় মাদারীপুর শহরের ডিসিব্রিজ এলাকার জেলা সদর জামে মডেল মসজিদের নিচতলায় ধর্মপ্রাণ মুসল্লিরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ উদ্বোধন হলেও মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদটি দীর্ঘদিনেও উদ্বোধন হয়নি। গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে দীর্ঘ ছয় মাস ধরে মসজিদটি উদ্বোধন করা সম্ভব হয়নি। মসজিদ উদ্বোধন না হওয়ায় মুসল্লিদের একটি অস্থায়ী টিনশেড ঘরে নামাজ পড়তে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। পাশাপাশি টয়লেট-বাথরুম এমনকি অজুখানা না থাকায় মুসল্লিরা চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়াও বিদ্যুৎ লাইনে সমস্যা হওয়ায় গত কয়েকদিন ধরে মসজিদে বিদ্যুৎ নেই, ফলে গরমের মধ্যে কষ্ট করে মুসল্লিদের নামাজ পড়তে হচ্ছে। তাই মসজিদটিতে নতুন করে ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও নৈশপ্রহরী নিয়োগ দিয়ে দ্রুত মসজিদ চালুর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা রাজন মাহমুদ, কেএম তোফাজ্জল হোসেন সান্টু, ফিরোজ শিকদার, গোলম মোস্তফা, ওবায়াদুল হক বাদল, লিটন মোল্লা প্রমুখ।

স্থানীয় মেহেদী হাসান বলেন, "মসজিদটি মুসল্লিদের নামাজ পড়ার জন্য নির্মাণ করা হলেও তা এখনও সম্ভব হয়নি। অথচ প্রায় ১০ মাস আগেই মডেল মসজিদ ভবনের একটি অংশে ইসলামিক ফাউন্ডেশনের অফিসের কার্যক্রম শুরু হয়েছে। মসজিদটি শহরের গুরুত্বপূর্ণ শকুনি লেকপাড়ের কাছে হওয়ায় প্রতিদিন বহু মানুষ এখানে নামাজ পড়তে আসেন। তারা ছোট টিনের ঘরে কষ্ট করে নামাজ পড়ছেন। অজুখানা নেই, কারো অজুর প্রয়োজন হলে সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি টয়লেটও নেই, বিদ্যুৎ নেই। অথচ মডেল মসজিদটি চালু হলেই সবকিছুর সমাধান হয়ে যেতো।"

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু বলেন, "মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের কাজ দীর্ঘদিন আগে শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি। আমাদের আগের পুরনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই মসজিদটি দ্রুত উদ্বোধনের দাবি জানাই।"

এ ব্যাপারে মাদারীপুরের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. বি. এম গোলাম সরওয়ারের মোবাইলে একাধিকবার ফোন দেয়ার পর তিনি ফোন রিসিভ করেন। নির্মাণ কাজ শেষ হলেও কেন মসজিদ চালু হচ্ছে না এ ব্যাপারে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, "যারা সংবাদ সম্মেলন করেছেন, তারাই ভালো বলতে পারবেন, তারা সব জেনেও কেন তারা সংবাদ সম্মেলন করেছেন। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না, ডিসি স্যার বলতে পারবেন।"

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার