যশোরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, সবচেয়ে বেশি আক্রান্ত অভয়নগরের নওয়াপাড়া
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বেড়েছে। গত চারদিনে অভয়নগরেই নতুন করে আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যশোর জেলার মোট আটটি উপজেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে অভয়নগর উপজেলায়। আজ (৭ জুলাই) পর্যন্ত জেলার মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। এর মধ্যে সদর হাসপাতালে বর্তমানে ৪ জন, অভয়নগরে ৫ জন এবং অন্যান্য উপজেলায় আরও ৫ জন চিকিৎসাধীন আছেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষার জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতার ঘাটতি ডেঙ্গুর প্রকোপ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। বিশেষ করে নওয়াপাড়া পৌর এলাকার অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থা এবং টানা বৃষ্টির ফলে জমে থাকা পানিই ডেঙ্গু মশার প্রজননের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইতিমধ্যে পরিস্থিতি বিবেচনায় নওয়াপাড়া পৌর প্রশাসকের পক্ষ থেকে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম শুরু করা হয়েছে। শহরে মাইকিং চালানোর পাশাপাশি ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হচ্ছে।
করোনার শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি, এর মধ্যেই ডেঙ্গুর এমন বাড়বাড়ন্ত জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে ড্রেনে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং প্রয়োজন হলে দ্রুততার সাথে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ