বিয়ানীবাজার ৫২ বিজিবি'র বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ বছর প্রধান উপদেষ্টার বৃক্ষরোপণ কর্মসূচীর প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অনস্বীকার্য। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ৩ জুলাই ঢাকাস্থ বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর ও পিলখানায় চারা রোপণের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ইউনিট, বিওপি, ক্যাম্প ও স্থাপনা সমূহে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর শুভ উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৭ জুলাই) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ব্যাটালিয়ন সদরে বৃক্ষ চারা রোপনের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এসময় বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, ০৭ জুলাই হতে ০৯ জুলাই পর্যন্ত বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদরসহ অধীনস্থ মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সকল বিওপি সমূহে ৩৯৫ টি বনজ, ৩৮৫টি ফলজ, ১৩০ টি ভেষজ, ১৪৫ টি ঔষধী এবং ৪৫ টি অন্যান্য প্রজাতির বৃক্ষচারা রোপন করা হবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার