ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ সোমবার (৭ জুলাই, ২০২৫) আনুমানিক বেলা ১১টায় ৩ নং তিলাই ইউনিয়নের কালাচান মোড় নামক স্থানে ঘটেছে।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মোঃ সোহান হোসেন (১২)। সে তিলাই ইউনিয়নের দক্ষিণ সাইড গোপালপুর গ্রামের করিম আলীর (৩৫) পুত্র। সোহান কালাচান মোড়ে অবস্থিত একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। দুর্ঘটনার সময় সে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ দ্রুতগতির একটি অটো এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহানকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত্যুর খবর শুনেই অটোচালক অটোটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস