ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:৮

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন-১০ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে।

আজ সোমবার (৭ জুলাই) ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় সীমান্তবর্তী চাঁনপুর এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সড়কের পাশে সিএনজি ভর্তি শাড়ি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি একটি সিএনজিসহ ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করে। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

আটককৃত চোরাচালানি পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন আরও জানায়, বিজিবি সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়াও, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক