হাটহাজারীতে শ্রমিকের অভাবে ছড়ার দখল ঠেকাতে পারছে না উপজেলা প্রশাসন
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ সরকারহাট বাজার সংলগ্ন ‘মরা ছড়ার’ একটি অংশ দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (৭ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্র প্রশাসনকে 'ম্যানেজ' করে ছড়াটির পাড়ে অবস্থিত একটি মুরগির দোকানের (পোল্ট্রি ফার্ম) পেছনে ছড়ার অংশ অভিনব কায়দায় ইটের খোয়া ফেলে দখল করছে। গত ২-৩ মাস ধরে এই দখল প্রক্রিয়া চললেও উপজেলা প্রশাসনকে জানানোর পরও তারা এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ এই ছড়া দিয়ে সরকারহাট বাজারের পশ্চিমের উঁচু এলাকার পানি পূর্ব দিকে প্রবাহিত হয়। এভাবে ইটের খোয়া ফেলে ছড়ার পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে চলমান বর্ষা মৌসুমে জলজট তৈরি হয়ে সরকারহাট এলাকার রাস্তাঘাটসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। তারা দ্রুত সময়ের মধ্যে ছড়ার অংশ দখল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে ছড়াটি দিয়ে পানি চলাচলের পথ সুগম করার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাগির হোসেন আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই প্রতিবেদককে জানান, ছড়াটির অংশ দখল করতে ইটের খোয়া ফেলার বিষয়টি সত্যি, তবে কে বা কারা কাজটি করছে তা তার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান আজ সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই প্রতিবেদককে জানান, "আমি দুইবার ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু শ্রমিকের অভাবে ছড়া দখল করতে ফেলা ইটের খোয়াগুলো অপসারণ করা সম্ভব হয়নি। তবে দ্রুত ছড়াটি দখলমুক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান