উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জুলাই সম্মেলনের আয়োজন জমিয়তের
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বৃহত্তর উত্তরা জোনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে “জুলাই সম্মেলন”। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উত্তরা ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ জুলাই) বিমানবন্দর এলাকায় অবস্থিত জামিয়া বাবুস সালামে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর সঞ্চালনায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন—জমিয়তের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, উত্তরখান থানা সভাপতি মাওলানা ইউসুফ কাসেমী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা আব্দুর রহিম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, তুরাগ থানা সাধারণ সম্পাদক মুফতি আহমদ শফী, দক্ষিণখান থানা সভাপতি মুফতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নান, উত্তরা পূর্ব থানা সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, খিলক্ষেত থানা সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি আনাস বিন মুহসিন, উত্তরখান থানা সাধারণ সম্পাদক মাওলানা মুকাররম হোসাইন ও অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম আজাদী, উত্তরা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নিজাম তালুকদার, তুরাগ থানার তৃতীয় প্রকল্পের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম মাজেদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান, মাওলানা ইকরাম তালুকদার, যুব জমিয়ত বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা মুকতাদির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।
সম্মেলন সফল করতে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, প্রচার-প্রচারণা বৃদ্ধিসহ সাংগঠনিক সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি