মুকসুদপুর পৌরসভার বেহাল রাস্তাঘাটে জনদুর্ভোগ চরমে
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশার কারণে এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালনা-টেকেরহাট সড়কের মুকসুদপুর কলেজ মোড় থেকে কমলাপুর ব্রীজ পর্যন্ত সদর বাজারের রাস্তার অবস্থা খুবই খারাপ। এলাকাবাসী জানিয়েছেন, প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এছাড়াও, সদর বাজারের ভেতরের চন্ডীবর্দি সোনালী ব্যাংক মোড় থেকে পাইলট স্কুল হয়ে সাবেক অগ্রণী ব্যাংক পর্যন্ত রাস্তা, গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়া কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদের দক্ষিণ পাশ দিয়ে তেরাইছে মোড় পর্যন্ত রাস্তা, গোপীনাথপুর আবু সালেহ চেয়ারম্যানের বাড়ি থেকে সরকারী মুকসুদপুর কলেজ পর্যন্ত রাস্তা এবং টেংরাখোলা গ্রামের আতিয়ার ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে সাংবাদিক কাজী ওহি দের বাড়ি হয়ে মরহুম খোকা শরিফের বাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। প্রতিদিন এই রাস্তাগুলো দিয়ে শত শত যানবাহন ও মানুষ চলাচল করে। বিশেষ করে সরকারী মুকসুদপুর কলেজ, কয়েকটি কেজি স্কুল, প্রাথমিক স্কুল, সরকারী এস.জে উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং মুকসুদপুর কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়মিত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী এই রাস্তাগুলো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো রকম বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দ বিভিন্ন স্থানে পানিতে ভরে যায়, যার ফলে অটোভ্যান ও ইজিবাইকের চালকদের যাত্রী নিয়ে চলাচল করতে দারুণ ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জনগণের এই ভোগান্তির বিষয় বিবেচনা করে ভুক্তভোগী এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত