ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্ধারণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ২:৬

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ঠাকুরগাঁও জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান বাসস্ট্যান্ড গোলচত্বরে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার (৭ জুলাই) জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধারা যৌথভাবে স্থানটি নির্ধারণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, এই গোলচত্বরটি ঠাকুরগাঁও শহরের কেন্দ্রস্থলে হওয়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ হলে নতুন প্রজন্মের জন্য তা একটি গুরুত্বপূর্ণ ইতিহাসচর্চার স্থান হবে।

জুলাই যোদ্ধারা জানান, শহরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণ-আন্দোলনের মূল কেন্দ্রস্থল হওয়ায় এই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান ছিল সামরিক ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের একটি ঐতিহাসিক প্রতিরোধ, যা ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলায় গভীর প্রভাব ফেলেছিল।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা হিমেল, তারেক, মুন, রিফা, সোহানি সহ আরও স্থানীয়রা। জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানিয়েছেন, স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জনসাধারণের মাঝে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে জীবন্ত রাখা হবে এবং নির্মাণ কাজ শীঘ্রই শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার