ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ২:৪৯

প্রতিবন্ধী ও অটিজম শিশুর শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন থেকে মুক্তির দাবিতে এমপিওভুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, নেত্রকোণা জেলা শাখা।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দিপক চন্দ্র বিশ্বশর্মা এবং স্মারকলিপি পাঠ করেন সাধারণ সম্পাদক পান্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক কামরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মীর হাসান রাজিব সহ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারিতে দেশের ২৭৪১টি প্রতিবন্ধী বিদ্যালয় অনলাইনে আবেদন করে। যাচাই-বাছাই শেষে ১৭৭২টি প্রতিষ্ঠানকে ‘ক’, ‘খ’, ও ‘গ’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হলেও দীর্ঘ পাঁচ বছরেও এসব প্রতিষ্ঠান স্বীকৃতি ও এমপিওভুক্তির বাইরে রয়ে গেছে।

এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। সংগঠনের নেতারা বলেন, এসব প্রতিষ্ঠান সরকার ঘোষিত ২০০৯ ও ২০১৯ সালের বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করছেন, অথচ এখনো পর্যন্ত এমপিওভুক্তি না হওয়া অত্যন্ত হতাশাজনক।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত