মানিকগঞ্জে আসামী ছাড়াতে থানা ঘেরাও, আটক ৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে সন্ধ্যার দিকে গ্রেফতার হওয়া এক আসামিকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী। এসময় সরকারি কাজে বাঁধা দেওয়ায় নতুন করে আরো চারজনকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা (৪৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন (৪৮) এবং কাওন্নারা গ্রামের রাব্বি মিয়া (২৩)। এছাড়া সরকারি কাজে বাধাঁ প্রয়োগ করায় নতুন করে আটককৃতরা হলেন, মো: আছর উদ্দিন (৫০), রোজিনা বেগম (৪৫) মোঃ রিফাত ইসলাম (১৭) এবং আজরিন আক্তার (১৯)।
জানা গেছে, গ্রেফতারকৃত রাব্বি মিয়ার বাড়ি থানার পাশে। তাকে গ্রেফতারের পর তার পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। একপর্যায়ে থানা ঘেরাও করে রাব্বির মুক্তি দাবি করেন তারা। যখন থানা থেকে রাব্বিসহ বাকি আসামিদের জেলহাজতে পাঠানোর জন্য প্রিজনভ্যানে উঠানো হয়। ওই সময় রাব্বির মা প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়েন এবং চিৎকার করে বলেন, আমার ছেলেকে জেলে নিতে দিব না। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অন্যান্য আসামিদের সঙ্গে রাব্বিকেও জেল হাজতে পাঠায়। এসময় সরকারি কাজে বাধাঁ দেওয়ায় চারজনকে আটক করে থানা পুলিশ। পরে তাদের নামে মামলা দিয়ে তাদেরকেও আদালতে প্রেরণ করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি কাজে বাধাঁ দেওয়ার অপরাধে ৪ জনকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied