গাইবান্ধায় শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
"জুলাই অভ্যুত্থানের চেতনায় কাজ করুন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তুলুন"—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, গাইবান্ধা জেলা শাখার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, সংগঠনের গাইবান্ধা জেলা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল মালেক। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, গত ৫৫ বছরে দেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা—এই মৌলিক দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। অথচ স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিটি গণআন্দোলনে শ্রমিকরা সামনে থেকে লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন; কিন্তু কোনো সরকারই তাঁদের আত্মত্যাগের মূল্য দেয়নি। জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে বিভিন্ন কলকারখানায় শ্রমিক নিপীড়ন, বেতন বকেয়া, বিনা নোটিশে ছাঁটাই এমনকি হত্যার ঘটনাও ঘটছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ গড়ার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সভা শেষে সংগঠনের সদস্যরা শ্রমিক অধিকার আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ