ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ৪:২১

চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে পরিশোধের জন্য সোনালী ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে কলেজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ মোহাম্মদ নঈমউদ্দীন হাসান তিবরিজী এবং সোনালী ব্যাংক পিএলসি, উত্তর জেলার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ খালেদ রশিদ।

চুক্তি স্বাক্ষর সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ নঈমউদ্দীন হাসান তিবরিজী। এ সময় তিনি বলেন, এখন থেকে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক কষ্ট দূর হবে। শিক্ষার্থীদের কল্যাণে এই চুক্তি করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ জনাব খালেদ রশিদ বলেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যাংকের ডিজিটাল পরিষেবা পৌঁছাতে এই ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে উন্নত দেশের মতো আমাদেরও ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ হবে।

এতে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ আবু জাহেদ, সোনালী ব্যাংক পিএলসি এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব রেজাউল করিম খান, হাটহাজারী শাখার ম্যানেজার (এসপিও) যাদব চন্দ্র দাস বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ