ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিএনপির ৩১ দফা প্রচারে উত্তরখানে লিফলেট বিতরণ ও পথসভা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৮-৭-২০২৫ বিকাল ৫:৬

গতকাল সোমবার (৭ জুলাই, ২০২৫) বিকেলে উত্তরখানে মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আগামী জাতীয় নির্বাচনে কোনো পছন্দের প্রার্থী বাছাইয়ের নির্বাচন আমরা মেনে নেব না। আমরা চাই জনগণের পছন্দের প্রার্থীরা সংসদে গিয়ে জনগণের কথা বলুক। জনগণের ভোটের মাধ্যমে একটি চাঁদাবাজ ও দুঃশাসনমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।"

এস এম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি। যাদের জনসমর্থন নেই, তারা এখন পিয়ারের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কিন্তু আমরা জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।"

এই পথসভায় আরও উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক রিপন সরদার, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, নাছিমুল ইসলাম নাছিম ও নজরুল ইসলাম। এছাড়াও উত্তরখান থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষাংশে নেতারা এলাকার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার