চৌগাছায় মিষ্টি হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫২ হাজার টাকা জরিমানা আদায়
যশোরের চৌগাছায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বিভিন্ন মিষ্টি ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি পৌর সদরের একাধিক দোকানে অভিযান চালিয়ে নগদ অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান পৌর সদরের আসল ঘোষ ডেয়ারীতে অভিযান চালান। এ সময় সেখানে নানা অনিয়ম ধরা পড়ায় হোটেল মালিক শমর কুমার ঘোষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে অনিয়মের কারণে ২০ হাজার, নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে অভিযান চালিয়ে ৫ হাজার, সাতক্ষীরা আদি ঘোষ ডেয়ারীতে ৭ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে ৩ হাজার, আলম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং আশিক ফল ঘরকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় চৌগাছা সরকারি হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ, চৌগাছা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুব হুসাইন, চৌগাছা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, "প্রত্যেক মিষ্টির হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি মিষ্টির হোটেল ও এক ফল ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ ধরনের অভিযান গোটা উপজেলাতে অব্যাহত থাকবে।"
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান